Last Updated:
তীব্র শ্বাসকষ্টে কুঁকড়ে পরীক্ষার্থী, দেড় ঘণ্টা বাদে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল, তত ক্ষণে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গিয়েছে
অসুস্থ পরীক্ষার্থী
আলিপুরদুয়ার: চলছে মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা দিতে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। এদিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুল্যান্স নেই! তীব্র শ্বাসকষ্টে কুঁকড়ে পরীক্ষার্থী, দেড় ঘণ্টা বাদে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল, তত ক্ষণে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী কুণাল বর্মণ।
দরিদ্র পরিবারের ছেলে কুণাল। হাসপাতালে নিয়ের যেতে কযা দাম হাঁকছিল অ্যাম্বুল্যান্স মালিক! এদিকে অত টাকা দেওয়ার সামর্ধ নেই কুণালের পরিবারের। টানা কয়েক ঘণ্টা তীব্র শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই থাকার পর খবর পায় জেলা মনিটরিং টিম। তারাই কুণালকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। নিয়ে আসে।
কুণাল বর্মণ মাঝেরডাবড়ি হাই স্কুলের ছাত্র। তার মাধ্যমিকের সিট পড়েছিল আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ হাই স্কুলে। মনিটরিং টিমের পক্ষ থেকে জানা যায়, আসপাতালে বসেই পরীক্ষা দিয়েছে কুণাল। যদিও তার শরীর খুব একটা ভাল নেই।
Annanya Dey
Kolkata,West Bengal
February 18, 2025 5:26 PM IST
Alipurduar News: পোষা ছাগল চুরি, বাথরুমে হানা! ১০ দিন এলাকা দাপাল লেপার্ড, এখন কী অবস্থা



