Kolkata Fire: ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?

Kolkata Fire: ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?

Last Updated:

ফের আগুন অ‍্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ‍্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে?

ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?Kolkata Fire: ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?
ফের আগুন আতঙ্ক, খালি করে দেওয়া হল অ‍্যাক্রোপলিস মল! এখন কী পরিস্থিতি?

কলকাতা: ফের আগুন অ‍্যাক্রোপলিস মলে। সোমবার সকালেই আগুন লাগে অ‍্যাক্রোপলিস শপিং মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন। এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে?

১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ‍্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: এক ফোঁটাও জল লাগবে না, ওয়াশিং মেশিনও দরকার নেই! ৫ উপায়ে পরিষ্কার করুন লেপ, কম্বল, মিনিটে সাফ সমস্ত ধুলো-ময়লা

আগুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হয়তো শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল।

আরও পড়ুন: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’

এর আগেও অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি ৷ সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷

Scroll to Top