
Last Updated:
Kolkata Accident Today: বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনেই মর্মান্তিক দুর্ঘটনা।
কলকাতাঃ বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনেই মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন শিশুর বাবাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের ওই শিশুকন্যা।
প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস, বাইকে ধাক্কা মারা। বাইক ছিটকে পড়েন তিনজনে।
আরও পড়ুনঃ উচ্চতা অনুযায়ী ওজন কত হলে ‘পারফেক্ট’? আপনার বয়সের আন্দাজে কত হলে ‘নো টেনশন’? চার্ট দেখে মিলিয়ে নিন…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবশ্রীর। গুরুতর আহত হয়েছেন শিশুর বাবাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছে পরিবারের সদস্যরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যাদবপুর থানার আধিকারিকরা। যাদবপুর থানার তরফে আটক করা হয়েছে ঘাতক বাসের চালককে।
এদিকে, গড়িয়া ঢালাই ব্রিজে মর্মান্তিক পথ-দুর্ঘটনা। আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত আরও ২। জানা গিয়েছে, মিনি ডোর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। তাতেই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
January 21, 2025 11:32 AM IST
RG Kar case: সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, মিলল মামলা দায়েরের অনুমতি


