Job News: চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমানেই মিলছে একাধিক পদে চাকরির সুযোগ! আবেদন করবার জন্য জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি

Job News: চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমানেই মিলছে একাধিক পদে চাকরির সুযোগ! আবেদন করবার জন্য জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি

Last Updated:

চাকরির খোঁজ করছেন ? তবে আর চিন্তা নেই। এবার পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে চাকরির সুযোগ

চাকরি Job News: চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমানেই মিলছে একাধিক পদে চাকরির সুযোগ! আবেদন করবার জন্য জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি
চাকরি 

পূর্ব বর্ধমান: চাকরির খোঁজ করছেন ? তবে আর চিন্তা নেই। এবার পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, একটি জাতীয় প্রকল্পে কাজের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।তবে আবেদন করার জন্য আবেদনকারীকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় যথাপযুক্ত জ্ঞান থাকা আবশ্যক। নির্দিষ্ট পদে আবেদনের জন্য বয়সসীমা ২১ থেকে ৪০ বছর। যদিও সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

আরও পড়ুন: মসলিন শাড়ি থেকে জামদানি! শুরু হয়েছে জেলা খাদি মেলা, কোথায় গেলে পাবেন

মোট দুটি পদের জন্য জেলায় কর্মী নিয়োগ করা হবে। টিউবারকিউলোসিস হেলথ ভিজ়িটর এবং সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এই দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। উপরিউক্ত নির্দিষ্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে দুটি। এই পদের জন্য যাদের নিয়োগ করা হবে তাদের, ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে। টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর এবং সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে প্রতি মাসে ১৮,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।

টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে আবেদনের জন্য আবেদনকারীদের বিজ্ঞানে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অপারেশনসে সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুন: ছেড়েছেন মডেলিং, এয়ার হোস্টেসের চাকরি!বিক্রি করছেন চা, দোকানে ক্রেতা বাড়ছে রোজ

এছাড়াও হেলথ ওয়ার্কার বা অন্যান্য পদে কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে। অন্য আর একটি পদে আবেদনের জন্যও কিছু শর্তাবলী রয়েছে।

আবেদনকারীদের আবেদনমূল্য হিসাবে সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। যারা নির্দিষ্ট বিষয়ে আবেদন করতে আগ্রহী তাদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সহ অন্যান্য নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ চলতি ইংরেজি মাসের ২৪ তারিখ। পরবর্তীতে আবেদনকারীদের পেশাদারি অভিজ্ঞতা,যোগ্যতা, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

 বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Job News: চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমানেই মিলছে একাধিক পদে চাকরির সুযোগ! আবেদন করবার জন্য জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি

Scroll to Top