Last Updated:
মঙ্গলবারের ঘটনার পর যে পর্যটকরা আর নিশ্চিন্ত মনে কাশ্মীরে বেড়াতে যাওয়ার কথা ভাববেনও না, তা স্বীকার করে নিচ্ছেন উপত্যকার বাসিন্দারা৷

শ্রীনগর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে নৃশংস হামলার ঘটনায় কাশ্মীর উপত্যকা জুড়েই নিন্দার স্বর জোরাল হল৷ এমন কি, ঘটনার প্রতিবাদে আজ চব্বিশ ঘণ্টার বনধ ডেকেছেন কাশ্মীরের ব্যবসায়ীরা৷ বনধকে সমর্থন জানিয়েছেন জম্মু কাশ্মীরের বিভিন্ন ধর্মগুরু এবং সমাজের বিশিষ্টরাও৷ জম্মু কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্সও বনধকে সর্বাত্মক করার জন্য রাজ্যের বাসিন্দাদের কাছে আহ্বান জানিয়েছে৷
শীতের পর কাশ্মীরের উপত্যকায় সবে পর্যটনের ভরা মরশুম শুরু হয়েছিল৷ সাম্প্রতিক কালে বড় কোনও অশান্তি বা জঙ্গি হামলার ঘটনা না ঘটায় উপত্যকায় নিশ্চিন্ত মনে ভিড় জমাচ্ছিলেন দেশ বিদেশের পর্যটকরাও৷ হাসি ফুটেছিল পর্যটন ব্যবসার উপরেই নির্ভরশীল কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের মুখে৷ মঙ্গলবারের ঘটনায় অন্তত কিছু দিনের জন্য হলেও কাশ্মীরের পর্যটন ব্যবসা থমকে গেল৷ পহেলগাঁওয়ের স্থানীয় বাসিন্দারাই বলছেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেল৷ এই ঘটনার নিন্দার ভাষা নেই৷
আরও পড়ুন: ফ্লোরিডায় চাকরি, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে ফেরা হল না বেহালার বিতানের!
মঙ্গলবারের ঘটনার পর যে পর্যটকরা আর নিশ্চিন্ত মনে কাশ্মীরে বেড়াতে যাওয়ার কথা ভাববেনও না, তা স্বীকার করে নিচ্ছেন উপত্যকার বাসিন্দারা৷ তাঁদের কেউ গাড়ি চালান, কেউ হয়তো ঘোড়া বা খচ্চরে চড়িয়ে পর্যটকদের ঘোরাতে নিয়ে যান৷ মঙ্গলবারই পহেগাঁওয়ের সমস্ত হোটেল থেকে পর্যটকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন৷ তার উপর কিছুদিন বাদেই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল৷ মঙ্গলবারের ঘটনার পর সেই যাত্রার ভবিষ্যৎ নিয়েও সংশয়ে স্থানীয়রা৷
নিজেদের রুটি রুজিতে টান পড়ার আশঙ্কা থেকেই আরও বেশি করে মঙ্গলবারের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কাশ্মীরের মানুষ৷ অতীতে উপত্যকার বাসিন্দারা অনেক রক্তক্ষয়ী জঙ্গি হামলার সাক্ষী থাকলেও নিরীহ পর্যটকদের উপরে এই আক্রমণ মেনে নিতে পারছেন না৷ তাঁদের অনেকেই বলছেন, পহেলগাঁওয়ের বুকে যে দাগ লেগে গেল, তা সহজে মেটার নয়৷
Kolkata,West Bengal
April 23, 2025 2:18 AM IST
Narendra Modi on Pahalgam Attack: পহেলগাঁওয়ের খবর পেয়ে বাাতিল নৈশভোজ, সৌদি সফর কাটছাঁট করে ভোরেই দেশে ফিরছেন মোদি!