
একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি (পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতি পাল্টে যায়) গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।


