Last Updated:
যেখানে দুই মাস ধরে বন্যায় প্লাবিত ঘাটাল, সেখানে স্বাধীনতা দিবস পালনের আবেগে কোনও ঘাটতি নেই।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : ঘাটাল নাম শুনলেই এখনও পর্যন্ত মানুষের চোখে ভেসে উঠছে বন্যা কবলিত এলাকার ছবি। নৌকা নিয়ে অথবা হাঁটুজল পার করে চলছে যাতায়াত। প্রতিদিনের কাজ করতে গিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগও অনেক। কিন্তু এসবের মধ্যেও দেশপ্রেমে ঘাটতি নেই এতটুকু।
সাধারণ কাজকর্ম করতে গিয়ে মানুষকে নাজেহাল হতে হচ্ছে। কিন্তু স্বাধীনতা দিবস পালনে রাজ্যের অন্য জায়গার মতো উন্মাদনা দেখা গেল ঘাটালে। প্রায় দু’মাস ধরে প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। অথচ স্বাধীনতা দিবসের সকালে হাঁটু সমান জল ঠেলে পতাকা উত্তোলন করতে হাজির হলেন পড়ুয়া, শিক্ষক, অভিভাবকরা। বন্যা কবলিত এলাকার মানুষজনও মেতে উঠলেন স্বাধীনতার আনন্দে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 12:10 PM IST


