Last Updated:
Shootout At Malda: Shooting at Malda continue buisnessman shot by robbers in Kaliachজানা যায় এদিন ওই পাঁপড় বিক্রেতা ধর্মীয় জালসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

মালদহ: আবারও গুলি চলল মালদহে। এবারে গুলিবিদ্ধ এক পাঁপড় বিক্রেতা। মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত ওই পাঁপড় বিক্রেতার নাম আজাহার আলী, বয়স ৫৫ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানি। জানা যায় এদিন ওই পাঁপড় বিক্রেতা ধর্মীয় জালসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতি তাঁর পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে। এরপর ওই পাঁপড় বিক্রেতা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পেছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ।
এরপর ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের তল্লাশিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
JM Momin
Kolkata,West Bengal
November 25, 2025 11:47 PM IST


