East Bardhaman News: বড়দিনের আগে সুখবর, ঝাঁকে-ঝাঁকে পরিযায়ী পাখি আসছে পূর্বস্থলীর চুপিতে, ভিড় জমাচ্ছেন পর্যটকরাও

East Bardhaman News: বড়দিনের আগে সুখবর, ঝাঁকে-ঝাঁকে পরিযায়ী পাখি আসছে পূর্বস্থলীর চুপিতে, ভিড় জমাচ্ছেন পর্যটকরাও

Last Updated:

অবশেষে যৌথ উদ্যোগে মিটেছে কচুরিপানার সমস্যা। ডিসেম্বরের শেষের দিকে বর্তমানে পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়।

X

East Bardhaman News: বড়দিনের আগে সুখবর, ঝাঁকে-ঝাঁকে পরিযায়ী পাখি আসছে পূর্বস্থলীর চুপিতে, ভিড় জমাচ্ছেন পর্যটকরাও

পরিযায়ী পাখি 

পূর্ব বর্ধমান: অবশেষে যৌথ উদ্যোগে মিটেছে কচুরিপানার সমস্যা। ডিসেম্বরের শেষের দিকে বর্তমানে পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এখানকার মূল সমস্যা দেখা গিয়েছিল কচুরিপানার জন্য পর্যটকরা পাখি দেখতে পেত না৷ তবে মাঝি এবং প্রশাসন দুই পক্ষের উদ্যোগে সেই সমস্যা কেটেছে।

আর স্বভাবতই মূল গঙ্গায় প্রবেশ করার জন্য যে রাস্তা তাও তৈরি হয়েছে। পাখিও ধীরে ধীরে আস্তে শুরু করেছে। তবে মাঝিরা আশাবাদী ২৫ শে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারির মতন বিশেষ দিনগুলিতে, অন্যান্য বারের মতনই পর্যটক ভিড় করবে পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে। এই বিষয়ে রঞ্জিত দাস নামের এক মাঝি জানিয়েছেন, “আমাদের কচুরিপানার যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে। অনেক পাখি এসেছে পর্যটকরা পাখি দেখছেন ছবিও তুলছেন। আশা করছি বড়দিনের দিনে প্রচুর ভিড় হবে এই জায়গায়।”

বিদেশ থেকে আসা অস্প্রে, গাডওয়াল, রেড ক্রেস্টেড প্রচার্ড-সহ বিভিন্ন পরিযায়ী পাখির টানে ফটোগ্রাফার থেকে শুরু করে বহু ভ্রমণ প্রিয় মানুষ ভিড় জমাচ্ছেন চুপির পাখিরালয়ে। পর্যটকদের কথা ভেবে সরকারি বেসরকারি উদ্যোগে ইতিমধ্যেই সেখানে তৈরিহয়েছে আবাসন।

এছাড়াও এই জায়গাতেই রয়েছে চড়ুইভাতির ব্যবস্থাও। নির্জন নিরিবিলি এলাকায় ঘুরতে ভালোবাসেন অথচ চুপির পাখিরালায় দেখেননি এমন মানুষ কমই রয়েছেন।

সামনেই বড়দিন, সেই উপলক্ষে যেন নতুন ভাবে সেজে উঠেছে পূর্বস্থলীর চুপির পাখিরালয়। মাঝিদের কথায় প্রায় ৩০ রকমেরও বেশি পরিযায়ী পাখি এসেছে এই জায়গায়। পর্যটকরাও পাখি দেখে খুবই আনন্দিত হচ্ছেন। এখন প্রায় প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন এই জায়গায়। স্কুলের পড়ুয়াদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে এসে রাহুল মুখার্জী নামের এক শিক্ষক বলেন, “পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছিলাম। প্রচুর পাখির দেখা মিলেছে। তবে আমার মনে হয় পাখির সংখ্যা আগের তুলনায় অনেকটা কম।”

পর্যটকদের ভিড় বাড়ার কারণে এখন মাঝিরাও অনেক খুশি হচ্ছেন। পাখিদের ছবি তোলার জন্য ফটোগ্রাফাররাও বিভিন্ন জায়গা থেকে আসছেন এই জায়গায়। পাখি দেখে খুশি হচ্ছেন পর্যটকরাও। সবমিলিয়ে বড়দিনের আগে যেন সত্যিই নতুন রূপে সেজে উঠেছে পূর্বস্থলীর চুপির পাখিরালয়।

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

East Bardhaman News: বড়দিনের আগে সুখবর, ঝাঁকে-ঝাঁকে পরিযায়ী পাখি আসছে পূর্বস্থলীর চুপিতে, ভিড় জমাচ্ছেন পর্যটকরাও

Scroll to Top