
দুপুর আড়াইটে নাগাদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও বিশ্ববন্দিত তবলাবাদক পণ্ডিত তন্ময় বোস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন বাউল আখড়ার গুরু, সংগীতশিল্পী, গবেষক, স্থানীয় শিল্পী এবং সংস্কৃতিপ্রেমীরা। এবারের মেলার অন্যতম আকর্ষণ স্থানীয় মহিলাদের তৈরি কাঁথার প্রদর্শনী, যা দর্শকদের নজর কাড়ছে।


