আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা | চ্যানেল আই অনলাইন

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা | চ্যানেল আই অনলাইন

বার্ষিক আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় পৌঁছেছেন লাখ লাখ ইরানি তীর্থযাত্রী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে এই শোকানুষ্ঠান পালিত হয়। ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে তাঁর আত্মত্যাগ ন্যায় ও সত্যের পক্ষে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ‘আরবাঈন’ আরবি শব্দ, যার অর্থ চল্লিশ। ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতের ৪০তম দিনে শিয়া মুসলিমরা এই তীর্থযাত্রা ও শোকানুষ্ঠান পালন করেন।

Scroll to Top