DVC Water Discharge : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন

DVC Water Discharge : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন

Last Updated:

DVC Water Discharge : ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন। সতর্ক রয়েছে প্রশাসন।

দামোদরে জলস্তরDVC Water Discharge : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন
দামোদরে জলস্তর

বর্ধমান, শরদিন্দু ঘোষ : পুজো শেষ হতে না হতেই ফের বড় দুর্যোগের মুখোমুখি বাংলা। বাংলার উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টিপাত নাজেহাল অবস্থা। উত্তরবঙ্গে গিয়েছে প্রাণ। অন্যদিকে ভারী বৃষ্টির ফলে ভয়ঙ্কর রূপ নিয়েছে দামোদর। জলাধারগুলি থেকে প্রচুর পরিমামে জল ছাড়ছে ডিভিসি। ফলে দক্ষিণবঙ্গের একা বড় অংশে প্লাবনে আশঙ্কা দেখা দিয়েছে।

ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করছে জামালপুর ব্লক প্রশাসন। পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদরে জল বাড়ছে। তাই জামালপুর ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে।

জামালপুর ব্লকের সিয়ালি, মাঠসিয়ালী, কোরা ও মইদিপুর এলাকা এর আগে ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে আগাম সর্তক করা হচ্ছে স্থানীয়দের। ভারী বৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়ছে ডিভিসি। ফলে কানায় কানায় বইছে দামোদর। তাই যেকোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে।

অন্যদিকে নদী তীরবর্তী এলাকার মানুষজন বলছেন, এমনিতেই চলতি বছরে বারবার ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি থেকে শুরু করে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। পুজোর পর কছুটা স্বাস্তির আশা করেছিলেন সকলে। কিন্তু ভারী বৃষ্টির ফলে আবার পরিস্থিতি  জটিল হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

DVC Water Discharge : ডিভিসি’র ছাড়া জলে দামোদর ভয়াল! কাঁপছে মানুষ, প্রতি ঘণ্টায় বাড়ছে চিন্তা! লাগাতার মাইকিং করছে প্রশাসন

Scroll to Top