
একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো মন্ডপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা।



