Last Updated:
Dooars Tourism: সাধ্যের মধ্যেই জঙ্গল ভ্রমণ হবে আরও রোমাঞ্চকর! পর্যটকদের জন্য দারুণ সুখবর। নতুন বছরে বড় হচ্ছে জঙ্গল সাফারির পরিধি। এমনই আশা প্রকাশ ডিএফও-র।
প্রতিকী ছবি
জলপাইগুড়ি: এবার সাধ্যের মধ্যেই জঙ্গল ভ্রমণ হবে আরও রোমাঞ্চকর! পর্যটকদের জন্য দারুণ সুখবর। নতুন বছরে বড় হচ্ছে জঙ্গল সাফারির পরিধি। এমনই আশা প্রকাশ ডিএফও-র। পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা উত্তরের ডুয়ার্স। ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ও বন্যপ্রাণ পর্যটকদের মন কাড়ে। আর ডুয়ার্সে ঘুরতে এলে পর্যটকদের তালিকায় থাকে জঙ্গল সাফারি।
জিপসি করে জঙ্গলের ভিতরে ঢুকে বন্যপ্রাণ দেখার স্বাদ পান পর্যটকরা। আর এই জঙ্গল সাফারিতে পর্যটকদের কোনও সমস্যা হচ্ছে কিনা বা আরও কি করলে সুবিধা হবে এই এদিন পর্যটকদের সঙ্গে জিপসিতে করেই জঙ্গল সাফারি করলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্ধিজপ্রতীম সেন। সেইসঙ্গে জানালেন বাড়তি পরিষেবার কথা।
লাটাগুড়ি থেকে অন্যান্য বনকর্মীদের নিয়ে পর্যটকদের গাড়ির সঙ্গে জিপসিতে করে গরুমারা জঙ্গলের ভেতর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে জঙ্গল সাফারি করেন বনাধিকারিক। সেখানে পর্যটকদের সঙ্গে কথা বলেন। গরুমারা জঙ্গলের বিষয়ে যেমন বলেন তেমনি যে টিকিট কেটে পর্যটকরা জঙ্গল সাফারি করেন সেই টাকা কিভাবে খরচ হয় তাও পর্যটকদের বলেন।
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্ধিজপ্রতীম সেন বলেন, “জিপসি করেই আজকে পর্যটকদের সাথে জঙ্গল সাফারি করলাম। আমিও একজন পর্যটক। শ্রীলঙ্কায় জঙ্গল সাফারিতে অনেক টাকা লাগে সেই হিসেবে এখানে কম টাকায় জঙ্গল সাফারি করতে পারছেন পর্যটকরা।” তিনি আরও বলেন, “যাত্রাপ্রসাদের জঙ্গল সাফারির রাস্তা আরও ৪ কিলোমিটার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরু থেকেই পর্যটকরা আরও বাড়তি ৪ কিলোমিটার রাস্তা জঙ্গল সাফারি করতে পারবেন।”
এদিকে বনাধিকারিক যেভাবে পর্যটকদের সঙ্গে জিপসিতে করে জঙ্গল সাফারি করেছেন এবং পর্যটকদের সঙ্গে কথা বলেছেন, তাতে খুশি পর্যটকরা। বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণ যাতে ঠিকভাবে করা হয় সেই কথা বনাধিকারিককে জানান পর্যটকরা।
সুরজিৎ দে
Kolkata,West Bengal
December 20, 2024 1:13 PM IST