Last Updated:
দীপাবলিতে দিল্লিতে ভয়াবহ দূষণের বিষ! দেশে সবথেকে বেশি দূষণ রাজধানীতে। দিল্লির AQI বেড়ে ১ হাজার ১২১। ৫ বছরে এবার দূষণ সবথেকে বেশি। শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই রেড জোনে। দূষণ নিয়ন্ত্রক পর্ষদের হিসেবে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ বা অতি খারাপ অবস্থায় রয়েছে

দিল্লি: দীপাবলির পরের সকালে অর্থাৎ মঙ্গলবার দূষণের বিষে নীল দিল্লি! রবিবার থেকেই দিল্লিতে দেদার শব্দবাজি ফাটছিল! রাত থেকে নাগাড়ে পোড়ানো হয় আতশবাজি! সুপ্রিম কোর্টের নির্দেশ, সময় বেঁধে দেওয়ার পরেও আটকানো গেল না দিল্লির দূষণের মাত্রা।দীপাবলি থেকেই দিল্লি ঢাকল ধোঁয়াশার চাদরে, দেদার বেআইনি শব্দবাজি দিল্লি, এনসিআর এলাকায়!
দীপাবলিতে দিল্লিতে ভয়াবহ দূষণের বিষ! দেশে সবথেকে বেশি দূষণ রাজধানীতে। দিল্লির AQI বেড়ে ১ হাজার ১২১। ৫ বছরে এবার দূষণ সবথেকে বেশি। শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই রেড জ়োনে। দূষণ নিয়ন্ত্রক পর্ষদের হিসেবে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ বা অতি খারাপ অবস্থায় রয়েছে।
সোমবার রাত দশটা নাগাদই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের অ্যাপ ‘SAMEER’-এর তথ্য অনুযায়ী রাজধানীর গড় AQI (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) ছিল ৩৪৪। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ গড় AQI ছিল ৩৪৭। সোমবার রাতেই ৪০০ পার করেছিল দিল্লির চারটি এলাকার AQI। ‘SAMEER’ অ্যাপের তথ্য অনুযায়ী সোমবার রাত ১০টায় ওয়াজিরপুরের AQI ছিল ৪২৪, দ্বারকায় ছিল ৪১৭ এবং আনন্দ বিহার ও অশোক বিহার এলাকায় AQI ছিল ৪০৪। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের মাপকাঠিতে AQI ২০০-র উপরে থাকলে তা খারাপ। ৩০০-র উপরে থাকলে তা আরও খারাপ এবং ৪০০-র উপরে গেলে তা ‘সিভিয়ার’ বা ‘অতি খারাপ’ পর্যায়ে পড়ে।
Kolkata,West Bengal
October 21, 2025 9:26 AM IST

