Last Updated:
Delhi on High Alert: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে পর পর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সন্ধেয়।

নয়াদিল্লি: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে পর পর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সন্ধেয়। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। মৃত্যু হয়েছে অন্তত আট জনের।
২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যুর খবর। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই, কেরল এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘আচমকা দেখলাম মানুষের পাঁজর রাস্তার উপর পড়ে রয়েছে। দৌড়ে গিয়ে পুলিশকে খবর দিই। যেতে গিয়ে দেখি রাস্তায় কার যেন কাটা হাত পড়ে রয়েছে। এ ভয়ঙ্কর দৃশ্য’। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল। ইতিমধ্যেই আট জনের মৃত্যুর খবর মিলেছে।
Kolkata,West Bengal
November 10, 2025 9:13 PM IST



