Last Updated:
Delhi Blast Investigation NSG: দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, আইইডি বিস্ফোরণ হয়েছে। দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সতর্কতা জারি মুম্বই, লখনউ, হায়দরাবাদ এবং কেরলে।

নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন এনএসজি-র অফিসারেরা।
সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্রের খবর, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার পরেই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের এক সূত্রে দাবি, অন্তত ২২টি গাড়ি ধ্বংস হয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
#WATCH | Delhi: The NSG team, along with a sniffer dog, present at the spot in Delhi where the blast took place in a Hyundai i20 car today at around 7 pm.
Due to the blast, eight people have died so far. pic.twitter.com/eRRuI0q0bZ
— ANI (@ANI) November 10, 2025
Kolkata,West Bengal
November 10, 2025 11:11 PM IST



