Last Updated:
Delhi Assembly Election Results: দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই দিল্লি ভোটের ফল স্পষ্ট হতে শুরু করেছিল। শেষ পর্যন্ত ৭০টি আসনের মধ্যে দিল্লিতে আপের ঝুলিতে এল মাত্র ২২টি আসন, বিজেপির ঝুলিতে ৪৮টি আসন।

নয়াদিল্লি: দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই দিল্লি ভোটের ফল স্পষ্ট হতে শুরু করেছিল। শেষ পর্যন্ত ৭০টি আসনের মধ্যে দিল্লিতে আপের ঝুলিতে এল মাত্র ২২টি আসন, বিজেপির ঝুলিতে ৪৮টি আসন।
প্রাথমিক ভাবে আসন সংখ্যার বিচারে বিরাট ফারাক থাকলেও ভোট শতাংশের বিচারে হিসাব করলে বলা যেতে পারে মাত্র ২ শতাংশ ফারাক। ২ শতাংশের ব্যবধানই আসন সংখ্যার বিচারে কলেবরে বেড়ে দাঁড়াল ২৬টি আসনের, বলা যেতে পারে দ্বিগুণেরও বেশি আসনের। প্রসঙ্গত, দিল্লিতে ভোট শতাংশের বিচারে কংগ্রেস পেয়েছে ৬ শতাংশ ভোট। অর্থাৎ, আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলে এই ২৬টি আসনের ফারাক বদলাতেও পারত।
বহু আসনেই আপ প্রার্থীরা অল্প ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হার মেনেছেন। সেই আসনগুলিতে জোট না হওয়া বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে বলে মত একাংশের। মণীশ সিসোদিয়া জংপুরা থেকে হেরেছেন ৬৭৫টি ভোটে, সেই আসনে কংগ্রেসের প্রার্থী ফরহাদ সুরীর প্রাপ্ত ভোট ৭৩৫০টি। আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে হেরেছেন ৪০৮৯টি ভোটে, ওই আসনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত পেয়েছেন ৪৫৬৮টি ভোট।
এর আগেও একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলির আসন সমঝোতা না হওয়া ফ্যাক্টর হয়ে গিয়েছিল। ভোট কাটাকাটির জেরে সেই কেন্দ্রগুলিতে জয় পেয়েছিল বিজেপি। দিল্লিতেও তার ব্যাতিক্রম হল না। এর পরে চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেখানে ইন্ডিয়া জোট কোন কৌশলে লড়াইয়ের ময়দানে ফেরে সেটাই দেখার।
Kolkata,West Bengal
February 08, 2025 8:10 PM IST
Narendra Modi: ‘এক দশকের কুশাসন থেকে মুক্ত হল দিল্লি’! ঋণ চোকানোর আশ্বাস মোদির



