Calcutta High Court: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে আচমকা পুলিশি হামলার অভিযোগ! যা বলল আদালত…

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে আচমকা পুলিশি হামলার অভিযোগ! যা বলল আদালত…

Last Updated:

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।  বুধবারই বিকেল সাড়ে চারটায় মামলাটি শুনবে আদালত।

News18Calcutta High Court: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে আচমকা পুলিশি হামলার অভিযোগ! যা বলল আদালত…
News18

কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারপতি আরএন রায়ের বাড়িতে পুলিশি হামলার মারাত্মক অভিযোগ।  কোনও কারণ ছাড়াই বিধাননগরে তাঁর বাড়িতে কয়েকজন ঢুকে অত্যাচার চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁর ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর ছেলে বর্তমানে হাইকোর্টের আইনজীবী।

সল্টলেক একে ব্লকের সামনে হাইকোর্টের আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ মদ্যপ অবস্থায় দুই পুলিশকর্মী সেখানে টাকা তুলছিলেন। আইনজীবীর ছেলে গাড়ি আনতে গেলে তাকে বাধা দেয়। হেনস্থাও করা হয়। সূত্রের খবর, সল্টলেক একে ব্লকের সামনে হাইকোর্টের আইনজীবীকে মারধর করা হয়। ঘটনার জেরে পেলভিক বোন ভেঙে যায় তাঁর। এই মুহূর্তে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরও অভিযোগ, পুলিশের তরফ থেকেও পরিবারকে ফোন করে অভিযোগ না করার জন্য বলা হয়েছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।  বুধবারই বিকেল সাড়ে চারটায় মামলাটি শুনবে আদালত। ‘হাইকোর্টের আইনজীবীকে মেরে হাড় ভেঙে দিয়েছে। কোনওরকম প্ররোচনা বা কারণ ছাড়া পুলিশ মারধর করেছে। ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক।’ দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার বিকেল ৪:৩০ নাগাদ মামলার শুনানি হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে আচমকা পুলিশি হামলার অভিযোগ! যা বলল আদালত…

Scroll to Top