দুদিনে ৪ ম্যাচ খেলা জুটির ইউএস ওপেন জয় | চ্যানেল আই অনলাইন

দুদিনে ৪ ম্যাচ খেলা জুটির ইউএস ওপেন জয় | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফ্রেঞ্চ ওপেনের পর মিশ্র দ্বৈতে ইউএস ওপেন জিতলেন ইতালির সারা ইরান্নি ও আন্দ্রে ভাভাসোরি। বৃহস্পতিবার ফাইনালে ইগা সুয়েটেক ও ক্যাসপার রুডকে ৬-৩, ৫-৭(১০-৬) গেমে হারান ইরান্নি-বেভাসোরি জুটি। ইতালিয়ান জুটি ধরে রেখেছেন ইউএস ওপেন মুকুট। ২০২৪ শিরোপাও জিতেছিলেন তারা।

প্রাইজমানি হিসেবে মিশ্র জুটি পেয়েছেন ১ মিলিয়ন ডলার। যা গতবছরের তুলনায় পাঁচগুন বেশি। তারা গতবছর জিতেছিলেন দুই লাখ ডলার।

১৬ মিশ্র দল নিয়ে আসরের মূলপর্ব শুরু হয়। শুরুর এক সপ্তাহ আগে নিয়ম বদলানোর জন্য সমালোচনায় মেতেছিলেন চ্যাম্পিয়ন জুটি। যেখানে মূলপর্বের ড্রয়ের মাধ্যমে নির্বাচন করা হয় মিশ্র জুটিতে কে কে থাকবেন। তারা ছাড়া সব আলোচিত মিশ্র দ্বৈত তারকারা আসরে বাধতে পারেননি পছন্দের জুটি।

ইরান্নি খেলা শেষে বলেছেন, ‘শিরোপাটি তাদের জন্য যারা আসরে অংশ নেয়নি।’

ভাভাসোরি বলেছেন, ‘আমরা মিশনে ছিলাম। দেখিয়েছি মিশ্র দ্বৈত ইভেন্টটির গুরুত্ব আছে। এটির জন্য আরও বেশি প্রচারণা দরকার।’

উইম্বলডনজয়ী ইগা সুয়েটেক বলেছেন, ‘চ্যাম্পিয়নদের জন্য শুভ কামনা। মনে করি তোমরা দেখিয়েছো দ্বৈত খেলোয়াড়রা একক টেনিস খেলোয়াড়দের চেয়ে কতটা সমৃদ্ধ।’

মিশ্র দ্বৈতের আসরে আলোচিত জুটি ছিলেন কার্লোস আলকারাজ ও এমারাদকানু। তারা প্রথম রাউন্ডে ছিটকে পড়েন। ইরান্নি-ভাভাসোরি জুটিকে শিরোপা জয়ের পথে দুদিনের ব্যবধানে খেলতে হয়েছে ৪ ম্যাচ। তারা চার ম্যাচেই জয় তুলেছেন।

২০২৫ ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ইরান্নি-ভাভাসোরি জুটি

মিশ্র দ্বৈতে আবারও ইউএস ওপেন জিতে ৩০ বর্ষী আন্দ্রে ভাভাসোরির গ্র্যান্ড স্লাম এখন তিনটি। যার সবকটিই তিনি পেয়েছেন মিশ্র দ্বৈতে।

স্বদেশী ৩৮ বর্ষী সারার গ্র্যান্ড স্লাম এখন ৯টি। দ্বৈতে ২০১৪ সালের উইম্বলন্ডনজয়ী সারার ৬ গ্র্যান্ড স্লাম দ্বৈতে। মিশ্র দ্বৈতে ভাভাসোরিকে সঙ্গী করে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্লাম।

Scroll to Top