Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার

Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর,  ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার

Last Updated:

Boris Becker Becomes New Dad:প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷

Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর,  ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার
অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার

ফের শিরোনামে বরিস বেকার৷ তাঁর ৫৮ তম জন্মদিনের ঠিক আগেই পঞ্চম বার পিতৃত্বের স্বাদ পেলেন তিনি৷ কিংবদন্তি টেনিস তারকা এবং তাঁর স্ত্রী লিলিয়ান দ্য কার্ভালহো মঁতেরিও তাঁদের পরিবারে স্বাগত জানিয়েছেন সদ্যোজাত কন্যাসন্তানকে৷ অনুরাগী ও ভক্তদের সঙ্গে তাঁর সন্তানলাভের সংবাদ ভাগ করে নিয়েছেন বেকার৷ ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেছেন সদ্যোজাত সন্তানের নামও৷ শুক্রবার তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘এই পৃথিবীতে স্বাগত…জো ভিত্তোরিয়া বেকার’৷ পাশাপাশি স্ত্রী এবং সদ্যোজাত কন্যার সঙ্গে একটি সাদাকালো ছবিও শেয়ার করেছেন তিনি৷

প্রসঙ্গত বরিস বেকারের বর্তমান স্ত্রী লিলিয়ান তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷ ২২ নভেম্বর, শনিবার ৫৮ বছর বয়স পূর্ণ করলেন বেকার৷ ঠিক তার আগের দিন ২১ তারিখ, শুক্রবার ভূমিষ্ট হল তাঁর কন্যা জো৷ এর আগে আরও চার বার বাবা হয়েছেন বেকার৷ ১৯৯৪ সালে তাঁর প্রাক্তন স্ত্রী বারবারা ফেল্টাস জন্ম দেন পুত্রসন্তান নোয়াহ গ্যাব্রিয়েলের৷ বরিস বেকারের প্রথম সন্তান গ্যাব্রিয়েলের বয়স এখন ৩১ বছর৷ ১৯৯৯ সালে ভূমিষ্ঠ হয় বরিস ও বারবারার দ্বিতীয় সন্তান এলিয়াস বালথাজার৷ এর পর ২০০১ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের৷

জার্মানির প্রাক্তন টেনিস খেলোয়াড়ের সম্পর্ক ছিল রাশিয়ান মডেল অ্যাঞ্জেলা এরমাকোভার সঙ্গে৷ ২০০০ সালে বেকারের মেয়ে অ্যানার জন্ম হয়। তাঁর মা অ্যাঞ্জেলা এরমাকোভা। ২০০৯ সালে বেকার বিয়ে করেন লিলি কার্সেনবার্গকে৷ তাঁদের পুত্রসন্তান হলেন অ্যামাদিয়াস৷ ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় বেকার এবং লিলির৷ দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার ৬ বছর পর গত বছর সেপ্টেম্বরে লিলিয়ানকে তৃতীয় বিয়ে করে বেকার৷ তাঁদের রাজকীয় বিয়ে হয়েছিল ইতালির পোর্টোফিনোতে৷ চলতি বছর জুন মাসে তাঁরা ঘোষণা করেছিলেন যে, লিলিয়ান মা হতে চলেছেন।

বাংলা খবর/ খবর/খেলা/

Boris Becker Becomes New Dad: তৃতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ব্যবধান ২৩ বছর, ৫৮ বছর বয়সে পঞ্চম বার বাবা হলেন বরিস বেকার

Scroll to Top