Last Updated:
Bolpur: দুর্গাপুজোর পর থেকে বোলপুর, শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অন্তর্গত এলাকাগুলিতে পরপর চুরির ঘটনা ঘটছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চোর চক্র। ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোরাই সোনা কেনাবেচার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীও গ্রেফতার হয়েছেন।

বোলপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: বোলপুরে ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের বড় সাফল্য। বোলপুর শহরে একের পর এক চুরির ঘটনার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চোর চক্র।
সোমবার শান্তিনিকেতন থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, দুর্গাপুজোর পর থেকে বোলপুর, শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অন্তর্গত এলাকাগুলিতে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি মন্দির থেকে সোনা, রুপোর অলঙ্কার ও বাসনপত্র চুরি যাওয়ার ঘটনাও রয়েছে।
Location :
Birbhum,West Bengal
First Published :
November 10, 2025 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur: দুর্গাপুজোর পর থেকে লাগাতার চুরির ঘটনা! অবশেষে পুলিশের জালে চোর চক্র, গ্রেফতার বোলপুরের এক স্বর্ণ ব্যবসায়ীও, উদ্ধার প্রচুর সোনা

