Blasts in Lahore: ভয়ে কাঁপছে লাহোর! সাতসকালে একের পর এক বিস্ফোরণ… কালো মেঘে ঢাকল আকাশ, দেখুন সেই ‘সাংঘাতিক’ ভিডিও

Blasts in Lahore: ভয়ে কাঁপছে লাহোর! সাতসকালে একের পর এক বিস্ফোরণ… কালো মেঘে ঢাকল আকাশ, দেখুন সেই ‘সাংঘাতিক’ ভিডিও

Last Updated:

স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন।

Blasts take place in Lahore (Photo: X)
Blasts in Lahore: ভয়ে কাঁপছে লাহোর! সাতসকালে একের পর এক বিস্ফোরণ… কালো মেঘে ঢাকল আকাশ, দেখুন সেই ‘সাংঘাতিক’ ভিডিও
Blasts take place in Lahore (Photo: X)

পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। এর মাঝেই লাহোরে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বৃহত্তম শহর লাহোরের ওয়ালটন রোডে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।

স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন।

অন্যদিকে পাকিস্তান বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জন্য কাশ্মীরের কুপওয়ারা জেলার কারনাহ এলাকায় গোলাগুলি চালিয়েছে ৷পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের কুপওয়ারার কারনাহ এলাকায় মধ্যরাতের পর শেল এবং মর্টার হামলা করা হয়েছে ৷ LoC এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান নির্বিচারে গুলিবৃষ্টি করছে। চলছে গোলাবারুদ এবং বোমা নিক্ষেপ। পরপর দু’দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনা সীমান্তের ওপার থেকে গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতেও কুপওয়ারার কারনাহ এলাকায় পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে। অবাধে চলেছে গোলাবারুদ, বোমা বর্ষণ।

বাংলা খবর/ খবর/বিদেশ/

Blasts in Lahore: ভয়ে কাঁপছে লাহোর! সাতসকালে একের পর এক বিস্ফোরণ… কালো মেঘে ঢাকল আকাশ, দেখুন সেই ‘সাংঘাতিক’ ভিডিও

Next Article

Operation Sindoor Pakistan: ‘পাকিস্তানে কোনও জঙ্গিশিবির নেই’, লাইভ শো-তে পাকিস্তানের মন্ত্রীর কথা শুনে চুপ করালেন সঞ্চালিকা! দেখুন ভাইরাল ভিডিও

Scroll to Top