Birbhum News : নদীগর্ভে চাপা পড়েছিল ভয়ঙ্কর বিপদ! মাছ ধরার জালে আবার যা উঠে এল, দেখলে ভয়ে গলা শুকিয়ে যাবে

Birbhum News : নদীগর্ভে চাপা পড়েছিল ভয়ঙ্কর বিপদ! মাছ ধরার জালে আবার যা উঠে এল, দেখলে ভয়ে গলা শুকিয়ে যাবে

Last Updated:

Birbhum News : বুধবারই বোলপুরে নদী থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বো*মা নিষ্ক্রিয় করা হয়। কিন্তু ফের উদ্ধার হল সেই একই জিনিস।

Birbhum News : নদীগর্ভে চাপা পড়েছিল ভয়ঙ্কর বিপদ! মাছ ধরার জালে আবার যা উঠে এল, দেখলে ভয়ে গলা শুকিয়ে যাবে
স্থানীয়দের ভিড়

বোলপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ : একমাসের মধ্যেই ফের একই জিনিস। গত বুধবারই বোলপুরে অজয় নদ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বো*মা নিষ্ক্রিয় করা হয়। কিন্তু ফের উদ্ধার হল সেই একই জিনিস। একই নদী থেকে আবার বোমা উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে উঠে এসেছে এই বস্তুটি। অনুমান করা হচ্ছে এটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বো*মা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে মাছ ধরার জালে উঠে আসে একটি বিশাল আকারের পুরনো বো*মা। যে খবর পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। অন্যদিকে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

Scroll to Top