Last Updated:
Bike Accident: জানা গিয়েছে, তিনজন অতি দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দু’জন পথচারী মহিলাকে ধাক্কা মারে। গুরুতর আহত হন একজন মহিলা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দু’জনের।

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ একটি মোটরবাইকে চেপে তিনজন যাচ্ছিলেন। মাথায় ছিল না কোনও হেলমেট। তাতেই ঘটে গেল বিপত্তি। পথ দুর্ঘটনায় একসঙ্গে তিনজন বন্ধুর মৃত্যু হল। আঠেরো বছরের গন্ডি পেরিয়ে মোটরবাইক চালাতে গিয়ে ঘটল দুর্ঘটনা। বুধবার রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার নিমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সোলেমান সেখ (২০), আরমান সেখ (১৯) ও কালু সেখ (১৮)। সকলের বাড়ি লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসারা গ্রাম পঞ্চায়েতের অধীনে মৃদ্দাগপুর গ্রামে। জানা গিয়েছে, বুধবার রাতে তিনজন অতি দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দু’জন পথচারী মহিলাকে ধাক্কা মারে। গুরুতর আহত হন একজন মহিলা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দু’জনের।
অন্যদিকে মর্মান্তিক এই ঘটনার জেরে গোটা গ্রাম জুড়ে কান্নার রোল নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোটরবাইকে থাকা তিনজন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। এমনকি গাড়ির গতিবেগও ছিল অত্যন্ত বেশি।
Murshidabad,Murshidabad,West Bengal
November 05, 2025 11:26 PM IST



