Last Updated:
Bhaiphonta 2025: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাই বোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র।
ভাইফোঁটার সকালে ভাইয়ের বীরত্বগাঁথা বোনেদের জন্য যমের মুখে কাঁটা
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বোনেরা দীর্ঘজীবী হোক, অটুট হোক ভাইবোনের বন্ধন, এই কামনায় দিদিদের কপালে ফোঁটা দিলেন দাসপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের ইন্দ্রজিৎ মিশ্র। আজ দশ বছর হল ভাইফোঁটার দিন দিদিদের কপালে ফোঁটা দিচ্ছেন ইন্দ্রজিৎ। এ বিষয়ে তিনি বলেন, আজকের দিনে বাবা মায়েরা তাঁদের ছেলে মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। তাঁদের কাছে দুই সন্তানই সমান। বেশিরভাগ বাবা মা, ছেলেকেও যেভাবে বড় করেন, মেয়েকেও তেমনই ভাবে পালন করেন।
বর্তমানে ইন্দ্রজিতের বাবা নেই। মা, স্ত্রী নিয়ে সংসার ইন্দ্রজিতের। তাঁর স্ত্রীও চান ইন্দ্রজিৎ যেন বোনফোঁটা কখনও বন্ধ না করেন। ভাইফোঁটার দিন এক শুভ মুহূর্তে ইন্দ্রজিতের তিন দিদি প্রতিমা, অসীমা, নীলিমা প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেন, তারপর দিদিদের ফোঁটা দেন ভাই।
Kolkata,West Bengal
October 23, 2025 8:32 PM IST
Bhaiphonta 2025: ভ্রাতৃদ্বিতীয়ায় বোনফোঁটা! দিদিদের মঙ্গলের জন্য যমের দুয়ারে কাঁটা দিলেন ভাই! তাঁদের কপালে দিলেন কল্যাণকর ফোঁটা!


