জাতিসংঘের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে নির্বাচিত সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান – DesheBideshe
ঢাকা, ০৮ অক্টোবর – বিশ্ব মানবাধিকারের সর্বোচ্চ বৈশ্বিক নীতি-নির্ধারণী সংস্থা ‘জাতিসংঘ মানবাধিকার পরিষদ’ (UNHRC)-এর অত্যন্ত মর্যাদাপূর্ণ উপদেষ্টা কমিটি বা অ্যাডভাইজরি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। জেনেভায় আয়োজিত পরিষদটির ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক








