নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ – DesheBideshe
ঢাকা, ২১ জানুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে পুলিশ মোট ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। ইতিমধ্যেই সব ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং ব্যবহার উপযোগী করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) আসন্ন সংসদ নির্বাচন ও জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে








