পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ দুপুর ১২টায় তিনি আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসেছি। ৫০ শয্যার হাসপাতালকে দেড় শ শয্যায় রূপান্তর করা হবে। তার প্রস্তুতি চলছে।’ স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৫১ শয্যায় হাসপাতালটিকে





