Last Updated:
Asansol District Hospital: বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল।

আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ আসানসোল জেলা হাসপাতালের মুকুটে জুড়ল আরও একটি পালক। হাসপাতালে শুরু হল নয়া এক পরিষেবা। এবার এই জেলা হাসপাতালেই শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হয়ে গেল।
বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা করা হবে।
এদিন থেকে এই হাসপাতালে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। এই প্রথম এখানে এই পরিষেবা শুরু হল বলে জানা যাচ্ছে। মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা এই শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। ফলে স্থানীয় মানুষজনকে আর দূরে ছুটতে হবে না বলে আশা করা হচ্ছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
November 05, 2025 10:05 PM IST
Asansol District Hospital: জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক! চালু হয়ে গেল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র, ঘরের কাছেই মিলবে পরিষেবা


