Last Updated:
বীরভূম এবং অনুব্রত মণ্ডল যেন রাজ্য রাজনীতিতে সমর্থক হয়ে উঠেছিল৷ অনুব্রত মণ্ডল কবে থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন, জেলায় দলের পুরনো নেতারাও তা মনে করে বলতে পারছেন না৷

বীরভূম: বড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে সাংগঠনিক বদল নিয়ে আলোচনা চলছিল দলের অন্দরে। অবশেষে সেই রদবদল করল রাজ্যের শাসক দল। বীরভূমে গুরুত্ব কমল অনুব্রতর। সাংগঠনিক বদলের পর রবিবার বীরভূমে প্রথম কোর কমিটির বৈঠক। জেলা সভাপতি পদ তুলে দেওয়া হয়েছে বীরভূমে। অনুব্রত এবার শুধুই কোর কমিটির সদস্য।
বীরভূম এবং অনুব্রত মণ্ডল যেন রাজ্য রাজনীতিতে সমর্থক হয়ে উঠেছিল৷ অনুব্রত মণ্ডল কবে থেকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন, জেলায় দলের পুরনো নেতারাও তা মনে করে বলতে পারছেন না৷ বিরোধী দল থেকে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল৷ দলের অনেক নেতার উত্থান পতনঘটেছে তৃণমূলে৷ কিন্তু ভাল-খারাপ কোনও সময়ই আঁচ পড়েনি কেষ্টর গায়ে৷ এমন কি, গরু পাচার মামলায় গ্রেফতারির পরেও প্রকাশ্যেই অনুব্রতর হয়ে সওয়াল করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুব্রত মণ্ডলকেই শুক্রবার বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল৷ এদিনের কোর কমিটির বৈঠক ডাকলেন সাংগঠনিক চেয়ারম্যান আশিষ বন্দোপাধ্যায়। তিনি কোর কমিটির অন্যতম সদস্য। কোর কমিটিকে সাহায্য করবেন দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। সাংগঠনিক কাঠামো বদলের পরে প্রথম বৈঠকে অনুব্রতর ভূমিকা নিয়ে আগ্রহ তুঙ্গে।
বীরভূম থেকে সরেছে কনভেনর পদ। গত কয়েক বছর কনভেনর ছিলেন বিকাশ রায়চৌধুরী। এবার নয়া তালিকায় সেই পদের উল্লেখই হয়নি। বিকাশ রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল একাধিক। যথাসময়ে বৈঠক না ডাকা, শুধুই অনুব্রতর কথা শোনা- এসবই অভিযোগ ছিল একাংশের। দেড় মাস পরে এই কোর কমিটির বৈঠক হতে চলেছে। মুখোমুখি হতে পারেন কাজল-অনুব্রত।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 18, 2025 10:02 AM IST
Anubrata Mondal: কেষ্টগড়ে গুরুত্ব হারিয়েছেন অনুব্রত! বীরভূমে সাংগঠনিক বদলের পর প্রথম কোর কমিটির বৈঠক, প্রাক্তন জেলা সভাপতির ভূমিকা নিয়ে আগ্রহ তুঙ্গে



