02

ঠিক কী কারণে কোনও ব্যক্তি ‘বর্ডারলাইন অ্যালকোহলিক’ হয়ে পড়েন, সে বিষয়ে লন্ডনের চিকিৎসক ডেভ নিকোল্স বলছেন, বন্ধুদের পাল্লায় পড়ে একটু বেশিই মদ খাওয়া হয়ে যায় অনেকের। সে সম্পর্কে ধারণা থাকলেও ঠিক কতটুকু মদ খেলে তা সমস্যার কারণ হতে পারে, সে বিষয়ে খুব স্পষ্ট ধারণা থাকে না অনেকরই। তাই তিনি বেশ কিছু লক্ষণের কথা উল্লেখ করেছেন, যা দেখলে বোঝা যায় কোন ব্যক্তি মদে আসক্ত। (প্রতীকী ছবি)



