উৎসবের আনন্দের মধ্যেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। আকস্মিক এ ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্য গাড়ির সংঘর্ষের কারণে অভিনেত্রীর গাড়ির অনেকটাই ক্ষতি হয়েঝে। দুমড়ে-মুচড়ে গেছে কিছু জায়গা। ঘটনার সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় জীবন রক্ষা হয়েছে।
এ ব্যাপারে ঋতুপর্ণা বলেন, ঘটনার সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দে চমকে উঠি আমরা। শব্দ শুনে আমি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বের হয়ে আসি। এসে দেখি, একটি ম্যাটাডোর আমার বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। এ কারণে গাড়ির বাম দিকের পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও জানান, একই সময় পাশে থাকা তার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় জীবন রক্ষা হয়েছে।
ঋতুপর্ণা আরও বলেন, দুর্ঘটনার পরই আমরা ম্যাটাডোরের চালককে আটক করেছি। যাতে সে পালিয়ে যেতে না পারে। এ কারণে ওই গাড়ির চাবি নিজেদের কাছে রেখেছি। চালককে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি, তিনি ওই গাড়ির বৈধ চালক নন; একজন ক্যাটারিং কর্মী। তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে জুমবাংলা-এ: ভ ‘য়া ব হ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা।


