জোহানেসবার্গ টেস্ট

জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও শেষপর্যন্ত ম্যাচ ৯ উইকেটে হারতে হয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের কারণেই। প্রথম ইনিংসে ৪০০ রান করেও প্রোটিয়া মাটিতে টেস্ট হারার ঘটনা এটিই দ্বিতীয়। দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে আগে কখনও হারেনি কোন দল। ১২টিতে জয় এবং ৭ ম্যাচে ড্র হয়েছিল। এবার সেই রেকর্ড থাকল না।
ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বললেন, ‘আমার মনে হয় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তটি ছিল সাহসী। এমন কন্ডিশনে শেষ কবে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছিলাম তা মনে পড়ে না। তাই আমাদের সাহসের অভাব আছে এমন বলা যায় না। জানি, ব্যাটিংয়ে আমাদের শুরুটা ভালো হয়নি। টপ অর্ডারে আমরা কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিলাম।’
‘এমন কন্ডিশনে এসব হতেই পারে। তবে হৃদয় ও লিটন যেভাবে ব্যাটিং করেছে তাতে সত্যিই আনন্দিত। তানজিদের পারফরম্যান্সও ছিল দারুণ। বিদেশের মাটিতে দলগতভাবে বড় সংগ্রহ গড়াটা আমাদের সবসময়ই লক্ষ্য থাকে। তাই এটি একটি ইতিবাচক দিক এবং সবাই যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই খুশি।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

