স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা

প্রদর্শনকক্ষে প্রবেশ করলেই সামনের দেয়ালে বড় আকারের একটি বোর্ডে চোখে পড়বে স্থাপত্যের নকশা। পাশের দেয়ালগুলোতে রয়েছে কালি-কলমে আঁকা রেখাচিত্র। স্থপতি রফিক আজমের জন্ম পুরান ঢাকার লালবাগে। ঢাকার পরিবর্তন তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। অপরিকল্পিত নগরায়ণ, বৃক্ষবিহীন রুক্ষ নাগরিক দৃশ্যপট—এসবই উঠে এসেছে তাঁর ছবিতে। ঘরবাড়ির ওপর দিয়ে টানা বিদ্যুতের তার, পুরান ঢাকার প্রাচীন দালানকোঠার অংশবিশেষ, ছাদের কার্নিশ, খিলান ও প্রাচীর—সবই আছে তাঁর রেখাচিত্রে।

রফিক আজমের আঁকা রেখাচিত্রে আরও আছে নদীতীরের নৌকা। নৌকার নানা গড়ন এঁকেছেন তিনি। সামনে, পেছনে কিংবা পাশ থেকে দেখা নৌকার অবয়ব ধরা পড়েছে তাঁর ছবিতে। রিকশাও আছে। হাতে টানা পুরোনো দিনের রিকশা থেকে প্যাডেল রিকশা—সবই এঁকেছেন তিনি। আছে ঢেউখেলানো শাখা-প্রশাখা মেলে থাকা গাছপালাও।

Scroll to Top