ভোরের স্নিগ্ধতায় এবং সকালের কাজে আল্লাহ তাআলা বিশেষ বরকত রেখেছেন। অলসতা করে বেলা পর্যন্ত ঘুমালে সেই বরকত থেকে মানুষ বঞ্চিত হয়
মহানবী (সা.) আল্লাহর কাছে দোয়া করেছেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকাল বেলার কাজে বরকত দান করুন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬)
এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সাখর আল-গামিদি (রা.) একজন ব্যবসায়ী ছিলেন। তিনি নবীজির এই দোয়ার ওপর আমল করে তাঁর ব্যবসায়িক পণ্য সকাল সকাল পাঠিয়ে দিতেন, যার ফলে তিনি প্রচুর সম্পদের অধিকারী হয়েছিলেন।
আয়-উপার্জন শুধু একটি জাগতিক কাজ নয়; হালাল উপায়ে রিজিক অন্বেষণ করাও একটি বড় ইবাদত। আমলগুলোর পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে অল্প আয়েও জীবনে এমন প্রশান্তি নেমে আসে।


