আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন

আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টারে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে।

এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছিল, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়ার কথা বলা হয়েছিল। এক দিন পরই দুদিন কমিয়ে সেবার সময়সূচি সংশোধন করল সংস্থাটি।

Scroll to Top