নীলফামারীতে পরিবেশ দূষণ করায় মেসার্স রাফি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা

জেলায় ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে মেসার্স রাফি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

পরিবেশ দূষণ

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজার এলাকায় ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে মেসার্স রাফি অটো মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ দূষণ এবং ছাই ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মিলের মালিক আতিকুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন মিলের মালিক।

Scroll to Top