ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

কোরআন শেখার যাত্রা এক দিনে শেষ হওয়ার নয়, এটি একটি জীবনব্যাপী সাধনা। একসঙ্গে অনেকগুলো আয়াত পড়ার চেয়ে প্রতিদিন ৫ থেকে ১০টি আয়াত বুঝে পড়া অনেক বেশি ফলপ্রসূ।

মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)

একটি নির্দিষ্ট সময়, যেমন ফজরের পর বা এশার পর, কোরআন অধ্যয়নের জন্য বরাদ্দ রাখলে ধারাবাহিকতা বজায় থাকে।

প্রযুক্তির এই যুগে বিভিন্ন নির্ভরযোগ্য অ্যাপ, প্রামাণ্য অডিও বা ভিডিও লেকচারের মাধ্যমে ঘরে বসেই কোরআনের অর্থ শেখা অনেক সহজ হয়ে গেছে।

তবে মনে রাখতে হবে, একা একা কোরআন পড়লে তা শুধু প্রাথমিক জ্ঞান ও ব্যক্তিগত আমলের জন্যই প্রযোজ্য। কোরআনের আলোকে কোনো বিষয়ে চূড়ান্ত ইসলামি সিদ্ধান্ত জানানোর অধিকার শুধু দীর্ঘ অধ্যয়নকারী বিশেষজ্ঞদেরই রয়েছে।

Scroll to Top