
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা পরানোর দায়ে আব্দুর রহমান ওরফে সম্রাট নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আট করা হয়।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরের দিকে তা সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।
মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, ‘সোমবার রাতে কে বা কারা জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করি। কয়েক মাস আগে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।’
এ ঘটনায় সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
