পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, পরে পুলিশের হাতে ধরা

পুলিশ পরিচয়ে রিকশার গ্যারেজে চাঁদা দাবি, পরে পুলিশের হাতে ধরা

পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন চার ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, ওই চারজনের কেউ পুলিশের সদস্য নন। ভুয়া পরিচয় দিয়েছিলেন। চারজনকেই আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. পারভেজ মুন্সী (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান (২৭) ও মো. আসিফ ইসলাম (৩৩)।

Scroll to Top