
বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার কিছুক্ষণ আগেই কোচ হোর্হে জেসাস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ৪১ বর্ষী মহাতারকাকে প্রথম একাদশে রাখার পরিকল্পনা নেই। এরপর একের পর এক নানা ঘটনা চলছে রোনালদের ক্যাম্প ছেড়ে যাওয়া নিয়ে। সবশেষ তার সাথে কথা বলেছেন ফরোয়ার্ড ব্রুনো ফের্নান্দেজ বলে জানিয়েছেন ফ্র্যাব্রিজিও রোমানো।
সামাজিক যোগাযোগামাধ্যমে রোমানো ফের্নান্দেজের বক্তব্য তুলে ধরে জানিয়েছেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি যে সে আমাদের জাতীয় দল এবং আমাদের দেশের সর্বকালের সেরা আইকন ছিল এবং চিরকাল থাকবে… সে সবসময় আমাদের কাছে সবচেয়ে বড় ফুটবলার হয়ে থাকবে।’
‘আমাদের জাতীয় দল বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘
রোনালদোর অবস্থান তুলে ধরতে ব্রুনো জানান, ‘বিষয়গুলো অভ্যন্তরীণভাবেই সমাধান করা উচিত… এবং উভয় পক্ষের জন্যই যেন এর একটি ভালো সমাপ্তি ঘটে। আমার মতে, সর্বকালের সেরাদের তালিকায় তো বটেই, এমনকি সমস্ত পর্তুগিজের হৃদয়েও তার একটি বিশেষ স্থান সংরক্ষিত আছে। এটি সব সময় এবং চিরকাল এভাবেই থাকবে।’
ক্যাম্প ছেড়ে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে, আমি জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে সমস্ত পর্তুগিজ জনগণকে সেই কারণগুলোর সত্যতা জানাব যে, যার জন্য আমি জাতীয় দল ছেড়েছিলাম, যে দলের প্রতি আমি সর্বদা নিজেকে উৎসর্গ করেছিলাম। এখন পর্তুগাল এবং আমার সকল সতীর্থকে, শুভ কামনা জানানোর সময়।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
