
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে স্বাগতিকদের ৪ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দুটি গোল করেছেন স্যামুয়েল লিনো, একটি করে গোলের দেখা পেয়েছেন এস্তেভাও উইলিয়ান এবং পেদ্রো। তবে ভারত শুরু থেকে ২৮ মিনিট পর্যন্ত ব্রাজিল দলকে গোল করতে দেয়নি।
শুরুতেই আক্রমণ করে ব্রাজিল, ভিনিসিয়াসের আক্রমণ দিয়ে শুরু করলেও বিপদ হয়নি ভারতের। উল্টো পঞ্চম মিনিটে দুটি কর্নার আদায় করে নেয় ভারত, ভালো সুযোগও তৈরি করেছিল স্বাগতিকেরা। আট মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের সুযোগ আটকে দেন ভারতের গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু। ১৫ মিনিটে ম্যাচে ভারতের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া করেন মানবির সিং।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম ২৫ মিনিট পর্যন্ত সমানতালে লড়েছে ভারত। ব্রাজিলের আক্রমণ-পাল্টা আক্রমণে ভারতও সমানতালে আক্রমণ করেছে। ২৮ মিনিটে গোলের মুখ খোলেন ইউলিয়ান এস্তোভাও, ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। রাইট উইং দিয়ে একক আক্রমণে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন চেলসি তারকা।
প্রথম গোল হজম করে ভারতীয় দল কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে চলে যায়। পুরোটা সময়ে বেশ কয়েকবার ভিনিসিয়াস ও এস্তেভাওকে অফসাইডের ফাঁদে ফেলতে সক্ষম হয়। তারপরও ৪২ মিনিটে এস্তেভাওয়ের অ্যাসিস্টে দ্বিতীয় গোল করে ব্রাজিল, গোল করেন পেদ্রো। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ভারতকে ২ গোল দিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। লেফট উইং দিয়ে আক্রমণে দারুণ শটে বল জালে জড়ান স্যামুয়েল লিনো, ৩-০তে এগিয়ে যায় লাতিন পরাশক্তির দলটি। পরের মিনিটে আর কোনো দিল দিতে পারেনি ব্রাজিল। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যাচের শেষ শটে চতুর্থ গোল হজম করে বসে ভারত। লেফট উইং দিয়ে জোরালো শটে চতুর্থ করেন ওই স্যামুয়েল লেনো, ৪-০ জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

