শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বিমানবন্দরে যান। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রীর এই পরিদর্শন ছিল আকস্মিক। পরিদর্শনের সময় তিনি লাগেজ বেল্ট এলাকায় গিয়ে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা কেমন—এসব বিষয়ে জানতে চান তিনি।

Scroll to Top