নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বরের আদেশ দেন ঢাকার যুগ্ম জেলা আদালত (দ্বিতীয় আদালত)। বিবাদীপক্ষের (নাইকো) সময় আবেদন নামঞ্জুর করে বিবাদীপক্ষে (নাইকোর পক্ষে) সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ও মামলাটি যুক্তিতর্কের জন্য শুনানির দিন ধার্য করেন। তবে মামলাটি যুক্তিতর্ক পর্যায় থেকে প্রত্যাহার করে বিবাদীপক্ষের সাক্ষীর (যিনি আবেদনকারীও) সাক্ষ্য শেষের অনুমতি চেয়ে আবেদন করে বিবাদীপক্ষ (নাইকো), যা ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর খারিজ করে দেন একই আদালত।

ওই আদেশের বিরুদ্ধে নাইকো হাইকোর্টে আবেদনটি করে। তাতে বিচারিক আদালত আইন অনুযায়ী আবেদন দুটি নিষ্পত্তি করেননি বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে গত ৩০ আগস্ট হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে ঢাকার যুগ্ম জেলা আদালতের (দ্বিতীয় আদালত) ওই দুটি আদেশ বাতিল করা হয়েছে।

আদালতে নাইকোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ ও সুমন সেন গুপ্ত। পেট্রোবাংলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সঞ্চিতা সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।

Scroll to Top