
ছবি: প্রতিনিধি।
ময়মনসিংহে ত্রিশালে ইউনাইটেড বাসের ধাক্কায় মাহিন্দ্র গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা হতে ময়মনসিংহগামী ইউনাইটেড বাস উল্টো পথে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুইটি মাহিন্দ্র গাড়ীকে পেছন দিক থেকে ধাক্কা দেয় এবং ময়মনসিংহগামী সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় দুইজন অজ্ঞাত যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
এ ব্যাপারে ত্রিশাল থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে। হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক
শেখ মহিউদ্দীন
স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…