
ছবি: সংগৃহীত
অপরাধের ধরন বদলে গেলেও পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হয়েছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অপরাধ প্রতিরোধে আধুনিক ও সময়োপযোগী আইন সংস্কার করতে হবে। পাশাপাশি থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপন করা হবে।
ক্রাইম রিপোর্টারদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য। ঝুঁকি নিয়ে যারা অপরাধবিষয়ক সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে বলেও জানান তিনি।
আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে যায়। তাই অপরাধের ধরন ও বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…