বই পড়লে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা হয়

নেদারল্যান্ডসের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষক ফক হুয়েটিগ জানিয়েছেন, বই পড়া মস্তিষ্কের একধরনের ব্যায়াম। মূল বিষয়টি হলো আনন্দের জন্য পড়া, যাতে মানুষ ঘন ঘন ও দীর্ঘ সময় ধরে পড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে মানুষ এখন বইপড়া থেকে দূরে সরে যাচ্ছে। মস্তিষ্কের সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তি বজায় রাখতে তাই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা জরুরি।

সূত্র: নিউ সায়েন্টিস্ট

Scroll to Top