
কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। টাইগার পেসারের দুর্দান্ত পারফরম্যান্সে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে থামাল কেন্ট।
ক্যান্টারবেরিতে দ্য সেন্ট লরেঞ্চ গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে ল্যাঙ্কাশায়ার। ৫৮.৫ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় কেন্ট।
খালেদ আহমেদ প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বল করেন। ৪ মেডেন আদায় করে ৪২ রান খরচ করেন, নেন ৫ উইকেট। বাংলাদেশ পেসারের পাশাপাশি বল হাতে ভালো করেছেন ম্যাট মিলনেস। ১৬ ওভারে ২৮ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট।
ল্যাঙ্কাশায়ারের হয়ে মিচেল জোন্স সর্বোচ্চ ৪৪ রান করেন। ম্যাট হার্স্ট ৩৭, কিয়েটন জেনিংস ৩০ ও জশ বোহানন ২০ রান করেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…