ডেঙ্গু প্রতিরোধে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর যুবদলের সাত দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি – DesheBideshe



যুবদল

ঢাকা, ১৪ সেপ্টেম্বর- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

জেলা ও মহানগর এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে জনসচেতনতা এবং মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top